এই মুহূর্তে যে ধারাবাহিকটি দেখে প্রত্যেকটা মুহূর্তে দর্শকদের মনে উৎকণ্ঠা বাড়ছে সেই ধারাবাহিকের নাম অবশ্যই ইচ্ছে পুতুল (Icche Putul) । বাংলা ধারাবাহিক প্রেমীরা এই মুহূর্তে এই ধারাবাহিকটি দেখতে ভীষণ রকম ভাবে পছন্দ করছেন। বলাই বাহুল্য, এই ধারাবাহিকের প্রতিটা পর্বের উত্তেজনা দর্শককে এই ধারাবাহিকটি দেখতে বাধ্য করছে।
একটা সময় দর্শকরা ভাবতেও পারেনি যে এই ধারাবাহিক কখনও এতটা সাফল্য পেতে পারে। আসলে ভীষণই একঘেয়ে, অবাস্তবতায় ভর্তি ছিল এই ধারাবাহিক। কিন্তু আজ সেই ধারাবাহিকটি সাফল্যের চূড়ায় আরোহন করছে। কারণ গল্পে ভালো রকমের পরিবর্তন। একশ্রেণীর দর্শকের কাছে এই ধারাবাহিকের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা কিছুটা আলাদাই। বর্তমান সময়ের গল্প অনুযায়ী এই ধারাবাহিকে দেখানো হচ্ছে, ময়ূরী নতুন করে মেঘের ক্ষতি করার ষড়যন্ত্র করে।

এইবার সে জিষ্ণুর সঙ্গে নাম জড়িয়ে মেয়েকে নে’শা’গ্র’স্ত প্রমাণ করে তার মান-সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দেওয়ার প্রচেষ্টা করে। আর সেটাই হয়েছে। নে’শা’গ্র’স্ত অবস্থায় জিষ্ণু আর মেঘের ছবি প্রত্যেকটা খবরের কাগজে ছাপা হয়েছে। যা দেখার পর মেঘের সঙ্গে অনুষ্ঠান বাতিল করেছেন বহু জন। যদিও মেঘের প্রতি তার বাবা মায়ের আস্থা-বিশ্বাস টলেনি। উপরন্তু ময়ূরীকে মেঘের ঘরে আসতে নিষেধ করেছেন তার বাবা।

আসলে ক্রমাগত ময়ূরী মেঘের উপর মানসিক চাপ সৃষ্টি করার চেষ্টা করে চলেছে। সে সমস্ত কাগজ নিয়ে এসে মেঘকে পড়ে শুনিয়েছে। এর ফলে নরম মনের মেঘের উপর বিশাল প্রভাব পড়েছে। এমনিতেও শুধুমাত্র দিদিকে বাঁচানোর জন্যই তার জন্ম হয়েছিল। তাই এই পরিবারে নিজেকে সে অবাঞ্ছিত মনে করছে। তার মনে হচ্ছে তার জন্যই এত কিছু ঘটছে। তার এই পৃথিবীতে দরকার নেই।
আরও পড়ুন: শিমুলকে মেরে ফেলল পরাগ! প্রতিশোধ নিতে নতুন রূপে হাজির শিমুলের ডুপ্লিকেট পারুল! আসছে মাথা ঘোরানো পর্ব

এরপর আগামী দিনের পর্বে দেখা যাবে গিনির কাছ থেকে মেঘ জানতে পারবে তার জন্য কলেজে গিয়ে মারামারি করেছে সৌরনীল। আর তা জানার পর একেবারেই মানসিকভাবে ভেঙে পড়বে সে। সবকিছুর জন্য নিজেকে দায়ী করে আত্মহননের পথ বেছে নেবে সে। অপমান, লাঞ্ছনা সহ্য করতে পেরে বি’ষ খেয়ে, ব্লে’ড দিয়ে হাতের শিরা কেটে আ’ত্ম’ঘা’তী হওয়ার চেষ্টা করবে মেঘ।
