এই মুহূর্তে দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টিকারী ধারাবাহিকের নাম অবশ্যই কার কাছে কই মনের কথা (Kar Kachhe Koi Moner Kotha)। টিআরপি তালিকার প্রথম পাঁচ থেকে সরে গেলেও উত্তেজনা খামতি আসেনি ধারাবাহিক । এই মুহূর্তে কানায় কানায় ভরপুর এই ধারাবাহিকটির উত্তেজনা। বলাই বাহুল্য, এই মুহূর্তে এই ধারাবাহিকটি দর্শকদের মন জিতে নিয়ে তরতরিয়ে ছুটে চলেছে।
শুরুর দিকে তীব্র বাস্তব ধর্মী গল্প দেখানো হলেও বর্তমানে কিছুটা একঘেয়ে এই ধারাবাহিকের গল্প। আর এই একঘেয়েমির কারণে এই ধারাবাহিক দেখা থেকে দর্শকরা মুখ ফিরিয়েছেন। আর যে কারণে প্রথম পাঁচের তালিকা থেকে সরে গেছে কার কাছে ওই মনের কথা। বলাই বাহুল্য, এই মুহূর্তে এই ধারাবাহিকের গল্প আর সেই ভাবে আকর্ষণ করতে পারছে না দর্শককে।
এই ধারাবাহিকে ক্রমাগত একঘেয়ে শয়তানি দেখানো হচ্ছে। বারবার ভয়ানক সব ষড়যন্ত্র করে জিতে যাচ্ছে পরাগ, পলাশ, প্রতীক্ষার মতো শত্রুরা। বারবার হারছে শিমুল। আর তাই দর্শকরা চাইছেন এবার তাদের শাস্তি হোক। গল্পে তীব্র রকমের পরিবর্তন আনা হোক। দর্শকদের দাবি শিমুল অন্তত একবার তাদেরকে যোগ্য শাস্তি দিক। এই ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে আমরা দেখেছি নিজের ছাত্রী প্রিয়াঙ্কার সঙ্গে মিলে শিমুলের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করেছে পরাগ। যথারীতি এই ষড়যন্ত্রে তার সঙ্গে রয়েছে পলাশ এবং প্রতীক্ষাও।
তারা সবাই হঠাৎ করেই শিমুলের সঙ্গে ভালো ব্যবহার করা শুরু করে। তাদের হঠাৎ পরিবর্তন যথারীতি এই ঘটনায় শুরু থেকেই সন্দেহ হয়েছিল শিমুলের। কিন্তু সবার ভালো মানুষির ফাঁদে পা দিয়ে দেয় শিমুল। বলাই বাহুল্য, প্রতীক্ষা ষড়যন্ত্র করে বিয়ে করে বাড়িতে আসার পর শিমুলকে তার গয়নাগুলো তুলে রাখতে বললে শিমুল ইতস্তত বোধ করে। কিন্তু তাকে জোর করে প্রতীক্ষা। আর এরপরই আশীর্বাদের সময় পরাগের সাহায্যে প্রিয়াঙ্কা চুপিসারে গিয়ে গয়না সরিয়ে দেয়। আর সেই গয়না ঢুকিয়ে দেয় শতদ্রুর ব্যাগে। গয়না পাওয়া না যাওয়ায় পরাগ পুলিশ ডাকে। এরপর পুলিশ সব জায়গা ভালো করে খোঁজার পর শতদ্রুর ব্যাগ তল্লাশি করে। আর সেই ব্যাগের ভেতর থেকেই বেরিয়ে আসে সোনার পুঁটলি। আর যা দেখে চমকে ওঠে শিমুল সহ বাকি সবাই।
আরও পড়ুনঃ শতদ্রুর ব্যাগ থেকে পুলিশ উদ্ধার করল প্রতীক্ষার গয়না! কি করে এত বড় অপমানের হাত থেকে নিজেকে আর প্রেমিককে বাঁচাবে শিমুল?
এই ধারাবাহিকের আগামী দিনে দারুন চমক আসতে চলেছে। দেখা যাবে শিমুলের প্রতি তীব্র আক্রোশ থেকে তাকে খু’ন করবে পরাগ। আর তারপর প্রতিশোধ নিতে নতুন রূপে হাজির হবে শিমুলের ডুপ্লিকেট পারুল। গল্পের গরু এর আগেও গাছে উঠেছে ধারাবাহিকে। আর ফের একবার দর্শকদের মাঝে জনপ্রিয়তা পেতে যদি এইরকম গল্পের অবতারণা করা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আর এই সমগ্র প্লটটাই উঠে এসেছে এক ভক্তের কল্পনায়।
View this post on Instagram
