বাংলা টেলিভিশনের দুনিয়ায় এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিকের নাম নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। জি বাংলার (Zee Bangla ) পর্দায় চলা অন্যতম সফল এবং জনপ্রিয় ধারাবাহিক এটি। এই মুহূর্তে টিআরপি তালিকায় রাজত্ব করছে নিম ফুলের মধু। দর্শকরা মুগ্ধ হয়ে রয়েছেন এই ধারাবাহিকে। প্রথম পাঁচে তো অনেকদিন আগেই জায়গা করে নিয়েছে ধারাবাহিকটি। এই সপ্তাহেও তৃতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিকটি।
আসলে এই ধারাবাহিকের উত্তেজনা পূর্ণ গল্প, চমকপ্রদ সব গল্পের প্লট এই ধারাবাহিককে মুগ্ধ করেছে। এই ধারাবাহিকে মূল নায়িকা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী শর্মা ও নায়ক চরিত্রে রয়েছেন রুবেল দাস। পর্দার পর্ণা ও সৃজনের অভিনয়ে মুগ্ধ নেটিজেনরা। বিশেষ করে অনেকদিন পর পল্লবী শর্মা ধারাবাহিকে ফিরে আসায় আবার খুশি হয়েছিলেন দর্শকরা।
দর্শকরা নিজেদের ভালোবাসায় তারা ভরিয়ে দিচ্ছেন অভিনেত্রীকে।দর্শককুলের একইসঙ্গে পছন্দ করে এই ধারাবাহিকের সমস্ত চরিত্রগুলিকে। একই সঙ্গে পর্ণার শাশুড়ির চরিত্রে অভিনয় করা অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়ও দর্শকদের ভীষণ পছন্দের। জমাটি অভিনয়ে সবাইকে মুগ্ধ করেছেন তিনিও।
বলাই বাহুল্য, পর্ণা দশভূজা হয়ে সংসারের সমস্ত দায়িত্ব সামলাচ্ছে। টালমাটাল তার ব্যক্তিগত জীবন। কিন্তু সেই সবের তোয়াক্কা না করেই সে প্রতিনিয়ত একে এক ঝামেলার মোকাবিলা করে চলেছে। ঘরে-বাইরে যে কোনও কাজেই তার জুড়ি মেলা ভার। তবে সবার জন্য বেশি ভাবতে গিয়ে দোষের ভাগীদার হয়ে যায় সে। তাকে বোঝার মতো মন মানসিকতা দত্ত পরিবারে তার স্বামী-শাশুড়ির একেবারেই নেই।
ঘরে বাইরে তার শত্রুর অভাব নেই। সব সময়ই কেউ না কেউ তার জীবনে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে রয়েছে। বিশেষ করে তার শাশুড়ি এবং বড় জা। আর নতুন শত্রু ঈশা। আর পর্ণার জীবনে বোকা, মেরুদণ্ডহীন বর তো রয়েইছে। কথায় কথায় পর্ণাকে ভুল বোঝাই তার কাজ।
আর এবার বড়সড় ষড়যন্ত্রের মুখে পড়েছে সৃজন। মৌমিতা, কৃষ্ণা ষড়যন্ত্র করে ঈশাকে সৃজনের ঘরে শুতে পাঠায়। গুটারাত সৃজনের বুকে মাথা রেখে কাটিয়ে দেয় ঈশা আর সকালে উঠতেই শুরু করে নতুন নাটক। সৃজন নাকি রাতে ঘনিষ্ঠ হয়েছে ঈশার সঙ্গে। এমন অভিযোগেই দত্ত বাড়ি মাথায় তোলে সে। নেশার ঘোরে কি করেছে সেটা নিয়ে সন্ধিহান থাকে সৃজনও। মৌমিতা তখন নিদান দেয় সৃজনের সঙ্গে ঈশার বিয়ে দিতে হবে। আর মরণকালে পর্ণার কথা স্মরণ করতে থাকে সৃজন। আর তা দেখে নেটিজেনরা বলছেন বেশ হয়েছে এর সঙ্গে ঈশারই বিয়ে হওয়া উচিত। এবার কি করবে সৃজন?
