Bangla Serial

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ইচ্ছে পুতুল ধারাবাহিকের ময়ূরী! কী হল তার?

টেলিভিশনের পর্দায় নায়ক-নায়িকাদের পাশাপাশি খলনায়ক-খলনায়িকারও সমানভাবে উজ্জ্বল। ‌ তবে এমন কিছু কিছু খলনায়ক-খলনায়িকা থাকেন যারা মাত্রাতিরিক্ত জনপ্রিয়তা অর্জন করে নেন খুব অল্প সময়ের মধ্যে। বলাই বাহুল্য, বাংলা টেলিভিশনের দুনিয়ায় শুধুমাত্র নায়ক নায়িকারা রাজত্ব এমনটা একেবারেই নয়।‌ খলনায়ক বা খলনায়িকারাও সমানভাবে জনপ্রিয় হয়ে ওঠেন। তাদের নিয়ে চর্চা হয় বহুগুণ বেশি।

আর এই মুহূর্তে জি বাংলার পর্দায় চলা ইচ্ছে পুতুল ধারাবাহিকের খলনায়িকা ময়ূরী ওরফে শ্বেতা মিশ্র হলেন এমন‌ই একজন অভিনেত্রী যিনি নেগেটিভ চরিত্রে অভিনয় করে মন জিতে নিয়েছেন দর্শকদের। তার প্রশংসায় মুগ্ধ সবাই। এত ভালো অভিনয় করছেন তিনি যে সবাই এক কথায় বলতে বাধ্য হচ্ছে যে তিনি মুগ্ধ করা অভিনয় করছেন।

নেগেটিভ চরিত্রে যারা অভিনয় করেন তারা কিন্তু নিজেদের ব্যক্তিগত জীবনের থেকে সম্পূর্ণ বিপরীতমুখী হয়ে এই অভিনয় করতে হয়‌। আর তাদের অভিনয় দেখে দর্শকরা যদি তাদের মন প্রাণ ভরে গালাগালি দেন, মারতে আসেন সেখানেই তাদের অভিনয়ের সাফল্য, অভিনয়ের মুক্তি। আর সেখানেই মাত দিয়েছেন শ্বেতা। তার অভিনয় ভালো লেগেছে দর্শকদের।

hq720

 

শোনা যাচ্ছে এই অভিনেত্রী নাকি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে ধারাবাহিকের শুটিং চলাকালীন মাথা ঘুরে পড়ে গিয়ে পাশে থাকা লাইটের স্ট্যান্ডে ধাক্কা খেয়ে পায়ে আঘাত লাগে অভিনেত্রীর। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন তিনি। আপাতত এই বিপদমুক্ত অভিনেত্রী। আগামীকাল থেকে শুটিং শুরু করতে পারবেন বলে জানা গেছে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন