Bangla Serial

দু’নৌকায় পা দিয়ে চলার শাস্তি এবার পাবে চ’রি’ত্র’হী’ন সৌরনীল! জেলে গেলে উচিত শিক্ষা হবে বলছেন দর্শকরাই

বাংলা টেলিভিশন প্রেমীদের কাছে এই মুহূর্তের জনপ্রিয়তম ধারাবাহিকের নাম অবশ্যই ইচ্ছে পুতুল। এই মুহূর্তে জমে উঠেছে জি বাংলার (Zee Bangla ) পর্দায় চলা ধারাবাহিক ইচ্ছে পুতুল (Icche Putul) । বলা যায় জনপ্রিয়তায় এই ধারাবাহিকটি আকাশ ছুঁয়েছে। বাঙালি দর্শকরা এই মুহূর্তে মজে রয়েছেন এই ধারাবাহিকে। টেলিভিশন প্রেমীরা মনোযোগ সহকারে দেখছেন এই ধারাবাহিকটি কারণ এই ধারাবাহিকের প্রতিটা পর্বেই রয়েছে তুমুল উত্তেজনা।

মেঘ, ময়ূরী, সৌরনীল এই তিনজন হল এই গল্পের আধার। এই ধারাবাহিকের গল্প অনুযায়ী ময়ূরীর সঙ্গে প্রথমে বিয়ে হওয়ার কথা ছিল কলেজের প্রফেসর সৌরনীলের। আর তাই ময়ূরীকেই বাড়ির বউ হিসেবে চেয়েছিল সৌরনীলের পরিবার। কিন্তু তখন আবার সৌরনীলের মনে চলছে অন্যকিছু। সে ভালোবেসে ফেলেছিল ময়ূরীর বোন মেঘকে।

কিন্তু বিয়ের মন্ডপে দাঁড়িয়ে ময়ূরীর অসুস্থতা, তার ঘৃণ্য মানসিকতার কথা বলে তাকে বিয়ে না করে তার বোন মেঘকে বিয়ে করে নেয় সৌরনীল। মেঘকে সহ্য করতে না পারলেও সৌরনীলকে নিজেকে মন থেকেই ভালোবেসে ছিল ময়ূরী। আর তাই নীলের করা এই অপমান ভুলে যায়নি সে। আর তাই এই অপমানের জবাব দিতে মরিয়া ছিল ময়ূরী।

আর সেইজন্য বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যে দিয়ে সে মেঘকে আলাদা করে দেয়। আর মেঘের প্রতি নীলের বিশ্বাস এতটাই ঠুনকো ছিল মে বারবার সেই বিশ্বাস ভেঙে যায়। মেঘের জীবন অপমান, অসম্মানে ভরিয়ে দিয়েছিল সৌরনীল। মেঘকে সন্দেহ করা, ভুল বোঝা , সবার সামনে অপমান করা তার ধর্মে পরিণত হয়েছিল। কিন্তু এই অপমান সহ্য করে নীলের বাড়িতে পড়ে থাকেনি মেঘ। আত্মসম্মানে বলীয়ান হয়ে সে বাড়ি ছেড়েছে।

আর মেঘ যেতেই মায়ের কথা শুনে একেবারে বাধ্য ছেলের মতো সে ময়ূরীকে বিয়ে করতে ছোটে। আর তারপর ময়ূরীর আসল সত্যি প্রকাশ্যে এসে যাওয়ার পর আবারও নতুন করে মেঘের প্রতি টান বেড়ে গেছে সৌরনীলের। সে এখন যেনতেন প্রকারে মেঘকে তার জীবনে ফিরে পেতে চায়। কিছুদিন আগে পর্যন্ত সৌরনীল ও তার মা ময়ূরীকে বিয়ের স্বপ্ন দেখিয়েছে। আর বারবার ময়ূরীর স্বপ্ন ভঙ্গ করে মেঘকে কাছে পেতে চাওয়ার জন্য এবার তাকে শাস্তি দেবে সৌরনীল।

এবার সৌরনীলকে উপযুক্ত শাস্তি দেবে বলে ঠিক করেছে। প্রফেসর সৌরনীল গাঙ্গুলীর সামাজিক অসম্মান করার সিদ্ধান্ত নিয়েছে সে। তাকে তীব্র অপমানিত করবে বলে ঠিক করেছে ময়ূরী। আর সৌরনীলের সামাজিক সম্মানহানি করার জন্য পুলিশের দ্বারস্থ হয়েছে ময়ূরী। সেখানে গিয়ে সে নীল এবং তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও দেখিয়ে সে পুলিশকে বলেছে, সৌরনীল তার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স’হ’বা’স করেছে। নোংরা মানসিকতার ছেলে সৌরনীলের শাস্তি দীর্ঘদিন ধরে চাইছিলেন দর্শকরা।ময়ূরীর পাশাপাশি নীলেরও কড়া শাস্তি হোক এটাই চাইছিলেন তারা। আর অবশেষে নীলের শাস্তির আশা জাগতে দারুণ খুশি হয়েছেন দর্শকরা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন