বাংলা টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে যে ধারাবাহিকটি দর্শকদের মনে টানা রাজত্ব করে চলেছে সেই ধারাবাহিকটির নাম ইচ্ছে পুতুল (Icche Putul)। বাঙালি দর্শক এখন মন্ত্রমুগ্ধের মতো এই ধারাবাহিকটি দেখে চলেছেন। যদিও মাঝে দুই সপ্তাহ টিআরপি তালিকায় লিড করলেও আবারও পিছিয়ে পড়েছে এই ধারাবাহিকটি।
যদিও তাতে দর্শকদের এই ধারাবাহিক দেখার প্রতি যে ভালোবাসা তাতে ঘাটতি আসেনি। দর্শকরা এই ধারাবাহিকটি দেখতে ভালোবাসেন এই ধারাবাহিকের গল্প তাদের পছন্দ হয় আর সেই কারণেই সাফল্য। তা সে যাই হোক এই মুহূর্তে এই বাংলা ধারাবাহিকটি দারুণ সফল।
একদিকে ময়ূরীর শয়তানি, অন্যদিকে মেঘের প্রতিবাদী সত্ত্বা, সৌরনীলের মেঘকে ফিরে পাওয়ার আকুতি সবকিছু মিলিয়েই জমজমাট এখন ইচ্ছে পুতুল। টানটান উত্তেজনা এখন ই ধারাবাহিকের পর্ব গুলিতে। একটা সময় প্রতিমুহূর্তে শ্বশুরবাড়িতে অপমানিত অপদস্থ হওয়া মেঘ সৌরনীলের ঘর ছেড়ে দেয়। ডিভোর্সের পর্যায় পৌঁছে যায় তাদের সম্পর্ক। সৌরনীলের মা উদগ্রীব ছিলেন ছেলের সঙ্গে মেঘের দিদি ময়ূরীর বিয়ে দেওয়ার জন্য। ময়ূরীর সঙ্গে বিয়ে ঠিক হয়ে যায় নীলের। ময়ূরী নীলকে কাছে পাওয়ার জন্য যেকোনও পর্যায়ে পৌঁছে যেতে পারে।
কিন্তু এরপর হঠাৎ করেই ময়ূরীর ভয়ঙ্কর রূপ, মেঘের বিরুদ্ধে ষড়যন্ত্র যখন প্রকাশ্যে চলে আসে তখন থেকেই আবার মেঘের প্রতি দুর্বল হয়ে পড়ে নীল। সে মেঘকে নিজের জীবনে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। আর তাই জন্য প্রতি মুহূর্তে চেষ্টা করে চলেছে সে। বিভিন্ন সময় বিভিন্ন বাহানায় নীল বারবার মেঘকে ওই বাড়িতে নিয়ে যাচ্ছে আর যা সহ্য করতে পারছে না ময়ূরী। কারণ সেও পাগলের মতো ভালবাসে সৌরনীলকে। কিন্তু বারবার তার ভালোবাসাকে উপেক্ষা করেছে সৌরনীল।
আরও পড়ুনঃ পুতুল ছাড়া আর কেউই শিমুলকে মন থেকে বিশ্বাস করে না! টাকা কান্ডে সবাইকে চিনে নিল শিমুল
আর তাই এবার এই অপমানের উপযুক্ত জবাব দেবে বলে স্থির করেছে সে। সৌরনীলকে অপদস্থ করার জন্য ময়ূরী সিদ্ধান্ত নিয়েছে ইনিভার্সিটিতে প্রফেসর সৌরনীল গাঙ্গুলীকে বদনাম করবে সে! ময়ূরীকে এদিনের পর্বে বলতে শোনা যায় আমি যেরকম মন দিয়ে ভালোবাসি, সেই রকম সর্বনাশটাও প্যাশানেটলি করি। মনে করা হচ্ছে এবার ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে সে তার এবং নীলের সেই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেবে। যাতে নিজের ছাত্র-ছাত্রীদের চোখে নেমে যায় সৌরনীল।
View this post on Instagram
