এই মুহূর্তে জি বাংলার পর্দায় যে ধারাবাহিকটি জনপ্রিয়তা এবং দর্শকপ্রিয়তার নিরিখে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে সেই ধারাবাহিকটির নাম ইচ্ছে পুতুল (Icche Putul)। এই মুহূর্তে এই ধারাবাহিকটির গল্প উত্তেজনা এমন পর্যায় পৌঁছেছে যে সন্ধ্যা হলেই টিভির সামনে বসে পড়ছেন দর্শকরা। আসলে ধারাবাহিকের গল্পের আকর্ষণ এমনই।
উল্লেখ্য , এখন এই ধারাবাহিকের একটি পর্ব এখন মিস করতে চাইছেন না দর্শকরা। কারণ এই ধারাবাহিকের প্রতিটা পর্বই এখন উত্তেজনায় ভরপুর। এই মুহূর্তে এই ধারাবাহিকের গল্প ভীষণ ভাবে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। আর যে কারণে এই মুহূর্তে টিআরপি তালিকায় কিন্তু দারুণ নম্বর পাচ্ছে এই ধারাবাহিকটি।
প্রায় এক বছরের কাছাকাছি এসেও এই ধারাবাহিকের টিআরপি কিন্তু বেশ ভালো। বাজে ধারাবাহিকের তকমা ঝেড়ে ফেলে এখন এই ধারাবাহিকটি দারুণ ধারাবাহিক হয়ে উঠেছে দর্শকদের কাছে। এই দিনের পর্বে দেখা যায় নীলের ঠাম্মি বেশ ভালো রকমের অসুস্থ হয়ে পড়েছেন। আর মন্ডপে এসেও বেশ খানিকটা অসুস্থ হয়ে পড়েন তিনি।
কিন্তু সন্ধ্যাবেলা যে মেঘ গান গাইতে আসবে মন্ডপে। আর তাই মেঘকে দেখার জন্য, তার গান শোনার জন্য ঠাম্মির মন ছটফট করতে থাকে। উতলা হয়ে রয়েছে নীলও। এই অনুষ্ঠান করতে নীলদের পাড়ায় একাই আসে মেঘ। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে এক ভদ্রলোক স্টেজে ডেকে নেন জিষ্ণু সেনকে আর সেটা শুনে চমকে ওঠে নীল এমনকী মেঘও।
আরও পড়ুনঃ টাকার লোভে অন্ধ শিমুল অপমান করল পাড়ার বন্ধুদের! তার জেদ, একগুঁয়েমি পছন্দ হচ্ছেনা দর্শকদের
এরপর জিষ্ণু স্টেজে উঠতেই স্টেজ থেকে নেমে যায় নীল। যদিও জিষ্ণু যেচে সৌজন্য বিনিময় করে নীলের সঙ্গে। এরপর অনুষ্ঠান শেষে ঠাম্মির শারীরিক অবস্থার কথা জানতে পেরে মেঘ নিজে নীলদের বাড়ি যাবে বলে জানায়। যদিও সে জানিয়ে দেয় যে যদি কোন রকম অপ্রিতীকর ঘটনার মুখোমুখি তাকে হতে হয় তাহলে সঙ্গে সঙ্গে ওই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। মেঘের কথায় সম্মত হয় নীল। এরপরই মেঘ নীলের সঙ্গে তাদের বাড়ি যায়।
View this post on Instagram
