এই মুহূর্তে বাংলা টেলিভিশনের পর্দায় যে ধারাবাহিকটির একচ্ছত্র আধিপত্য তার নাম ইচ্ছে পুতুল (Icche Putul) । একটা সময় দর্শকদের কাছে অত্যন্ত খারাপ ধারাবাহিক হিসেবে পরিগণিত হওয়া এই ধারাবাহিকটি বর্তমানে কামাল করে দিয়েছে। বাঙালি দর্শকদের অন্যতম পছন্দের ধারাবাহিকে পরিণত হয়েছে ইচ্ছে পুতুল।
আর ধারাবাহিকের জনপ্রিয় হয়ে ওঠার পেছনে যে কারণগুলি সব থেকে বেশি করে গুরুত্বপূর্ণ সেগুলি হল ভালো গল্প ও ভালো অভিনয়। আর ভালো অভিনয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন এই ধারাবাহিকের প্রায় সমস্ত তারকাই। বিশেষ করে এই ধারাবাহিকে খল চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্বেতা মিশ্র। নিঃসন্দেহে সেই চরিত্রটি দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন তিনি।

বাংলা টেলিভিশনে শুধুমাত্র নায়ক নায়িকাদের রাজত্ব এমনটা একেবারেই বলা যায় না। ধারাবাহিকে খলনায়ক বা খলনায়িকা যদি না থাকে তাহলে যেন আসর জমে না। অনেক ক্ষেত্রেই তো আবার নায়ক নায়িকার থেকে খলনায়ক খলনায়িকা বেশি জনপ্রিয় হয়ে যায়।
অভিনয় শিল্পীরা নিজেরাই বলেন, পজিটিভ চরিত্রে অভিনয় করা সহজ। কিন্তু নেগেটিভ চরিত্র ততটাই কঠিন। কারণ একটা মানুষকে সম্পূর্ণ বিপরীতমুখী হয়ে এই অভিনয় করতে হয়। আর প্রশংসার বদলে দর্শকরা যদি তাদের মন প্রাণ ভরে গালাগালি দেন, মারতে আসেন তাহলেই তাদের অভিনয়ের সাফল্য।
আরো পড়ুন: সৎ দিদি হলেও এতটা নিষ্ঠুর হয় না! মেঘের প্রতি ময়ূরীর অন্যায় অবিচার দেখে এবার ময়ূরীর শাস্তি চাইছেন দর্শকরা
আর সেই চরিত্রে কামাল করেছেন শ্বেতা। নিজের আপন মায়ের পেটের বোন যে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে তা ময়ূরীকে না দেখলে বিশ্বাস করা দায়। নিজের বোন মেঘের জীবনকে বিষিয়ে দিতে তার জুরি মেলা ভার। সংসারে সে কাউকেই ভালোবাসে না। প্রত্যেকের সঙ্গেই তার স্বার্থের সম্পর্ক।
বাবা-মাকে নিজের বশে রেখে সে শুধুমাত্র স্বার্থসিদ্ধি করতে চায়। যদিও তার বাবা তাকে বিশ্বাস করে না। ময়ূরী যে নিজের স্বার্থের জন্য যা কিছু করতে পারে সেটা বোঝেন তিনি। কিন্তু নিজের বড় মেয়ের প্রতি অপত্য স্নেহ মা মধুমিতার। নিজের ছোট মেয়ে মেঘের থেকে বহু অংশে তিনি বেশি ভালোবাসেন বড় মেয়ে ময়ূরীকে। বিশ্বাস করেন। তবে সম্প্রতি নিজের মায়ের বিশ্বাস ভেঙে মায়ের চোখে খারাপ হয়ে গেছে ময়ূরী।

কিন্তু মা মেয়েকে শুধরাতে চান। মেঘের ঘরে রূপকে ঢুকতে সাহায্য করেছে ময়ূরী এমনটাই বিশ্বাস করে তার বাবা। কিছু অংশে তার মাও। আর মায়ের বিশ্বাস পেতে মায়ের মাথায় হাত রেখে অবলীলায় নিজেকে বাঁচাতে ময়ূরী বলে দিল সে এই কাজ করেনি। আমরা যারা নিজেদের কাছের মানুষদের ভীষণ ভালোবাসি, তারা কখনই কাউকে ছুঁয়ে মিথ্যে কথা বলি না। কিন্তু ময়ূরী কাউকেই প্রকৃত অর্থে ভালোবাসে না আর তাই মায়ের মাথায় হাত দিয়ে মিথ্যে কথা বলতে তার বাঁধেনি।
View this post on Instagram
