বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত হওয়া ভীষণ রকম চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিকের নাম ইচ্ছে পুতুল (Ichhe Putul)। দুর্নিবার গতিতে ছুটে চলেছে এই ধারাবাহিকটি। ধারাবাহিক শুরু হওয়ার এতগুলো মাস পরেও এই ধারাবাহিকের টিআরপি দেখলে চমকাতে হয় বৈকি! বলতেই হয় ধারাবাহিকের গল্প দর্শকদের ভালো লাগছে।
এই ধারাবাহিকের গল্প এবং ধারাবাহিকের প্লট মুগ্ধ করেছে দর্শকদের। আর সেই ধারাবাহিক দেখে মুগ্ধ হয়ে গেছেন দর্শকরা। এই ধারাবাহিকের গল্প এখন দর্শকদের কাছে দারুন জনপ্রিয়। আসলে গল্পের মধ্যে থাকা উত্তেজনার কারণেই বিস্তর জনপ্রিয়তা পেয়েছে এই ধারাবাহিক।আর সেটাই হয়েছে এই ধারাবাহিকের ক্ষেত্রে।
যারা এই ধারাবাহিকের নিত্যদিনের সঙ্গী তারা জানেন কিছুদিন আগেই বেল পেয়েছে রূপ। পুলিশের গাফিলতির ফলে জামিনে ছাড়া পেয়ে গেছে রূপ। আর তারপরই মেঘের ক্ষতি করতে তৎপর হয়ে উঠেছে সে। কারণ মেঘের জন্যই জেলে গিয়েছিল সে। এছাড়াও মেঘের উপর তার রাগ অনেক দিনের। ইতিমধ্যেই আমরা দেখেছি মেঘের জীবন তছনছ করে দেওয়ার জন্য নতুন পরিকল্পনা করা শুরু করে দিয়েছে রূপ।
শুধু কি তাই? রূপের সঙ্গে হাতে মিলিয়েছে মেঘের চিরশত্রু তার দিদি। মেঘের ক্ষতি করার জন্য রূপ ময়ূরীকে নিজের দলে টেনে নিয়েছে। মেঘের প্রতিটি মুহুর্তের খোঁজখবর রূপকে দিচ্ছে ময়ূরী। সৌরনীলকে পাওয়ার জন্য, বাবা-মায়ের ভালোবাসা একা পাবে বলে নিজের স্বার্থের জন্য নিজের ছোট বোনকেই মেরে ফেলতে চায় ময়ূরী।
এই ধারাবাহিকের এ দিনের পর্বে দেখা যাবে, মেঘ তার বাবার সঙ্গে পুজোতে একসঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছে। তারা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছে ফুচকা খাচ্ছে আর আনন্দ করছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মেঘের সব আনন্দ বিভীষিকায় পরিণত হয়। মেঘ বুঝতে পারে তাকে কেউ ফলো করছে। কিন্তু বাবা চিন্তা করবে বলে মেঘ আর তাকে কিছু বলে না।
এরপর দেখা যাবে মেঘ ফ্রেশ হয়ে নিজের ঘরে এসে ঘুমাতে যাচ্ছে। মেঘ ঘরের দরজা বন্ধ করলে ময়ূরী সঙ্গে সঙ্গে রূপকে ফোনে জানিয়ে দিয়ে বলে, মেঘ দরজা বন্ধ করে দিয়েছে এবার লাইট নেভালেই সে রূপকে খবর দেবে। এরপর দেখা যায় মেঘ ঘুমোচ্ছে আর সেই সময় হঠাৎই তার ঘরের দরজা খুলে গেল। আর ঘরের মধ্যে ঢুকে এলো রূপ। কি অঘটন ঘটতে চলেছে মেঘের সঙ্গে?
