Bangla Serial

মায়ের চোখের সামনে দিয়ে ছেলেদের জেলে নিয়ে যাবে এই দৃশ্য দেখতে পারব না! পরাগ-পলাশকে বাঁচিয়ে ভাষণ শিমুলের

বাংলা টেলিভিশনের পর্দায় এখন যে ধারাবাহিকটির রমরমা সেই ধারাবাহিকটির নাম যদি কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Kotha)। আর এই ধারাবাহিকের প্রেমে পড়েছেন বাঙালি দর্শকরা। আর সেই কারণেই এই ধারাবাহিকটি এই মুহূর্তে টিআরপি তালিকায় দারুণ পারফরম্যান্স করেছে।

বলাই বাহুল্য দর্শকরা এই মুহূর্তে মজে রয়েছেন এই ধারাবাহিকে। আসলে এই ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব এখন এতটাই উত্তেজনা বহুল যে দর্শকরা এই ধারাবাহিকটি থেকে নিজেদের চোখ সরাতে পারছেন না। আসলে টেলিভিশনে কিছু কিছু গল্প দারুণ ভাবে দর্শকদের মন জিতে নেয়। আর সেটাই হয়েছে এই ধারাবাহিকের ক্ষেত্রে। আর সেই কারণেই এই ধারাবাহিক এই মুহূর্তে টিআরপি তালিকার সিংহাসন দখল করেছে।

এই ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন ভীষণ‌ই স্পর্শকাতর বিষয়ের ওপর নির্ভর করে এই ধারাবাহিকটি এগিয়ে চলেছে। নারী নি’র্যা’ত’ন বধূ নি’র্যা’ত’নে’র মতো বিষয়গুলি এই ধারাবাহিকে ফুটে উঠেছে। সমাজের এই ঘটনাগুলিকে দেখে ভীষণ রকম ভাবে শিউরে উঠেছেন দর্শকরা।

ইতিমধ্যেই শিমুলের শ্বশুরবাড়িতে তার শাশুড়ির চরিত্রে আমূল পরিবর্তন দেখানো হয়েছে। আর এবার দর্শকরা আশা করছেন হয়ত আগামী দিনে তার স্বামীর চরিত্রে পরিবর্তন দেখানো হতে পারে। কিন্তু এখনও শুধরায়নি তার স্বামী পরাগ এবং পলাশ। এই ধারাবাহিকের সাম্প্রতিক সমস্ত পর্বে আমরা দেখেছি শিমুলের স্বামী-দেওর শিমুলকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে।

দুর্গাপুজোর দশমীর দিন শিমুলের সিদ্ধির গ্লাসে বি’ষ মিশিয়ে ছিল তারা। এই অপকর্ম যে পরাগ, পলাশ এবং প্রতীক্ষা মিলেই করেছে সেই কথা সবারই জানা। আর তাই শিমুলের পাড়ার বন্ধুরা শিমুলকে ন্যায়বিচার পাইয়ে দেওয়ার জন্য তার স্বামী, দেওর এবং দেওরের হবু স্ত্রীর বিরুদ্ধে মামলা করে। পুলিশ বাড়িতে আসে। এবং পুলিশের সন্দেহ থাকে পরাগ, পলাশের ওপর কিন্তু সেই তিন অপরাধীকেই আড়াল করতে চায়।

আরও পড়ুন: মেঘের জীবনে নতুন মানুষ! মেঘ-জিষ্ণুর মিষ্টি কথোপকথন শুনে মধুর ইঙ্গিত পেলো দর্শকরা

নিজের ঘাড়ে দোষ নিয়ে শিমুল বলে সে নাকি নিজেই বিষ খেয়েছিল। শিমুলের এই পদক্ষেপ একেবারেই মেনে নিতে পারেনি শিমুলের পাড়ার বন্ধুরা থেকে শুরু করে তার শাশুড়ি, ননদ। যদিও অবশ্য এই ঘটনার পিছনে কারণ দর্শেছে শিমুল। সে জানিয়েছে, মধুবালা দেবী মুখে বললেও যদি তার চোখের সামনে দিয়ে তার দুই ছেলেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যেত তাহলে ভীষণ রকম কষ্ট পেতেন তিনি। আর সেই কারণেই এই পদক্ষেপ নেয় শিমুল।

Anamika