Bangla Serial

মেঘের ক্ষতি করেও তাকে নিজের কাছে জোরজবরদস্তি আটকে রাখার পরিকল্পনা মানসিক বিকারগ্রস্ত নীলের!

টেলিভিশনের পর্দায় যে ধারাবাহিকটি দাপটের সঙ্গে চলছে তার নাম ইচ্ছে পুতুল (Icche Putul) । এই ধারাবাহিকের খ্যাতি, জনপ্রিয়তা এখন গগনচুম্বী। কোন রকম প্রচার-প্রচারণা ছাড়াই অন এয়ার হয়েছিল এই ধারাবাহিক। আর তাই সেই ভাবে দর্শকদের নজর কাড়তেও পারেনি। অনেকেই আবার চ্যানেলের থেকে অনলাইনে এই ধারাবাহিক দেখা পছন্দ করেন আর যার ফলে কম ছিল টিআরপি।

কিন্তু দর্শকদের একাংশের কাছে এই ধারাবাহিক কিন্তু বেশ ভালো জনপ্রিয়তা পায়। হঠাৎ করেই বাড়তে থাকে টিআরপি। কিন্তু কম দিন সংখ্যার কারণে ও একদা বেঙ্গল টপার ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার বিপরীতে থাকায় কিছুতে স্লট লিড করতে পারছিল না ইচ্ছে পুতুল। কিন্তু অবশেষে পেরেছে।

কিন্তু এরপর, স্লট বদলে দেওয়া হয় এই ধারাবাহিকের একই সঙ্গে বাড়ানো হয় দিন সংখ্যা আর তাতেই কামাল! স্টার জলসার তোমাদের রানীকে হারিয়ে প্রত্যেক সপ্তাহে স্লট লিড করছে ইচ্ছেপুতুল। আর যা নিঃসন্দেহে প্রশংসনীয়। একইসঙ্গে এই মুহূর্তে ধারাবাহিকের গল্প‌ও কিন্তু প্রশংসার দাবি রাখছে।

তবে আলাদাভাবে নজর কাড়ছে মেঘ। তার প্রতিবাদী স্বত্ত্বা দেখে মুগ্ধ নেটিজেনরা। বলাই বাহুল্য, গাঙ্গুলি বাড়িতে হওয়া তার ওপর প্রত্যেকটা অপমান, অত্যাচারের জবাব সে ফিরিয়ে দিয়েছে। নিজের শিক্ষা, অহংকার দিয়ে সে আয়না দেখিয়েছে সৌরনীল ও তার মাকে।

কিন্তু বিভিন্ন সময়ে মেঘের ওপর অত্যাচার করা সৌরনীল এখন মেঘকে কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। যে এতদিন মেঘকে উঠতে বসতে অপমান করলো, সন্দেহ করলো সেই নাকি এখন মেঘের দিক থেকে চোখ সরাতে পারছে না, মেঘের জন্য তার প্রাণ আকুপাকু করছে। ‌ এই ধারাবাহিকের আগামী সব পর্বে দেখা যাবে মেঘকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে সৌরনীল। এমনকি মেঘের ক্ষতি করে তাকে জোরজবরদস্তি নিজের কাছে আটকে রাখবে সে। মানসিক বিকারগ্রস্ত হয়ে উঠবে সে‌।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন